ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঈদুল আজহার আগেই বেতন-বোনাস পাচ্ছেন শ্রমিকরা

পবিত্র ঈদুল আজহার আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই বা কারখানাগুলো লে-অফ করতে পারবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।তিনি বলেন, শ্রমিকদের ঈদের ছুটি যাতে দীর্ঘ ও স্বস্তিদায়ক হয়, এ বিষয়ে মালিক এবং শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদকে সামনে রেখে পোশাক খাতে কোনো শ্রমিক অসন্তোষ হবে না। পোশাক শ্রমিকদের জন্য কী পদ্ধতিতে রেশনিং ব্যবস্থা চালু করা হবে সে ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


বুধবার (১৫ মে) শ্রম ভবনে ১৮তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑